সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ

নোয়াখালীতে অস্বাস্থ্যকর লাচ্ছা সেমাই তৈরি, অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে নকল মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করাসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩লক্ষ টাকা ৬৫হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ মে) দুপুর ১২টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব ১১-এর কোম্পানি কমান্ডার খন্দকার মুহা. শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী বাজারের বাবুল মিয়ার কারখানায় ৪টি নকল মোড়কে লাচ্ছা সেমাই প্যাকেটের কাজ চলছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল মোড়কে সেমাই বাজারজাত করার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আনন্দ সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং সেমাই তৈরিতে ভেজাল ঘি, আটা ব্যবহারের কারণে ওই প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও নকল সেমাই মজুদ করায় মেসার্স জুলফিকার আলী ভুট্রোর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই অপরাধে প্রাণ ফিড নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ