শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

নির্বাচন স্থগিতের অর্থ ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার বাজেয়াপ্ত করা: হামাস প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিটিক্যাল ব্যুরো চেয়ারম্যান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের পরিকল্পিত নির্বাচন স্থগিত করার কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাতকারে এই মন্তব্য করেন তিনি।

হামাস প্রধান নির্বাচন স্থগিতের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘যদি অসলো চুক্তি মেনে চলা হয়, তবে নির্বাচন স্থগিতের অর্থ ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার বাজেয়াপ্ত করা।’

যদি ফিলিস্তিনিদের ইচ্ছা ইসরায়েলি সিদ্ধান্তের ওপরই নির্ভরশীল হয়ে পড়ে, তবে রাজনৈতিকভাবে ইসরায়েলকে মোকাবেলা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

জেরুসালেমে নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়ে ইসমাইল হানিয়া বলেন, ‘জেরুসালেম ছাড়া ফিলিস্তিন বা রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো অর্থই আমাদের কাছে নেই। জেরুসালেমের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিভিন্ন মাত্রার গুরুত্ব রয়েছে।’

ফিলিস্তিনিরা জেরুসালেমে নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর দাবি করছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া আবার চালু করার জন্য এখনো সময় রয়েছে এবং জেরুসালেমের বাসিন্দাদেরও তাদের রাজনৈতিক অধিকার অনুশীলনের সুযোগ রয়েছে।

এর আগে শুক্রবার ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা জেরুসালেমে ফিলিস্তিনিদের ভোট গ্রহণ অনুমোদনের অনিশ্চয়তায় নির্বাচন স্থগিতের ঘোষণা দেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘জেরুসালেমে নির্বাচনের নিশ্চয়তা পাওয়া না পর্যন্ত আমরা তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

এই বছরের ফেব্রুয়ারিতে মিসরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক দল ফাতাহ ও হামাসসহ অন্য রাজনৈতিক পক্ষগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে নতুন এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ২২ মে সাধারণ নির্বাচন ও ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনটি