।।কাউসার লাবীব।।
দিমা বাশার। সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। সেই শিশুকাল থেকে ভাই মোহাম্মদ বাশারের সঙ্গে বিভিন্ন গান করে বেশ আলোচিত এ সঙ্গীত তারকা। তবে তার সবচে’ জনপ্রিয় গান হলো- ‘আলজান্নাহ- الجنة’ তার দেশের সীমানা পেড়িয়ে এটি বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ে অনেক আগেই। জনপ্রিয়তা পায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও। তবে সময়ের ব্যবধানে গানটি যে যার মতো করে গাওয়ার কারণে এবং গানটি আরবি আঞ্চলিক ভাষায় হওয়ার কারণে এর মর্মোদ্ধার খুবই জটিল হয়ে পড়েছে।
এসব দিক বিবেচনায় দেশের আরবি ভাষার উজ্জ্বল নক্ষত্র প্রয়াত শাইখ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এর ছাত্র এবং রাজধানীর জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ ঢাকা’র পরিচালক, মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত আরবি আঞ্চলিক এ গানটির মমোদ্ধার করেছেন আওয়ার ইসলাম পাঠকের জন্য।
গানটির শব্দার্থ-
شو = ماذا = কি
اعمل = أعمل ( واحد متكلم ) = কি করবো
اللي = قُلْ لي = আমাকে বলো
شو = ماذا = কি
قلبي معلق فيها = আমার মন সেখানে ( জান্নাতে) আটকে আছে
*** শাম দেশের আঞ্চলিক আরবিতে ( ق) ক্বাফ এর উচ্চারণ করা হয় ( أ ) হামযার মতো। তাই সঙ্গীত এই বাক্যাংশটির উচ্চারণ হয়েছে এমন -- (আলবি মুআল্লা' ফি-হা।)
من كتر = من كثرة = আধিক্যের কারণে
الحكي = مصدر الحكاية = বর্ণনা করা
الحكيوه = الحكايات = ঘটনাবলি/ গল্পসমূহ
صاير = صِرتُ/ أصبحت = হয়ে গেলাম
بحلم = أحلم = স্বপ্ন দেখছি
فييهاا = بها = তা নিয়ে
পুরো বাক্যের অর্থ একসাথে হবে -- জান্নাত নিয়ে বার বার অনেক বর্ণনা শুনে জান্নাত নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি।
الجنه الجنه الجنه الجنه = চার বার জান্নাত শব্দটি উচ্চারিত হয়েছে
الله يكرمني فيها = الله يكرمني بها = আল্লাহ আমাকে জান্নাত পুরস্কার দিন।
راح = ফেয়েলে মুযারে র শুরুতে আসে ভবিষ্যতের অর্থ দেয়
যেমন; راح أموت فيك
راح يخرج من البيت
ما راح يخرج من البيت
শাম দেশের আঞ্চলিক ভাষায় এই শব্দটির ব্যবহার লক্ষনীয়
اللك = أقول لك তোমাকে বলছি
راح اللك = سوف أقول لك = আমি তোমাকে বলবো
راح احكي = سوف أحكي لك = তোমাকে বর্ণনা করবো/ বলবো
اوفي = أقص بشكل كامل =পরিপূর্ণ ভাবে বলবো
اوفي = سأفي = আমি আমার কথা রাখবো
ما بوقف = لن أتوقف = থামবো না
আঞ্চলিকতায় সাধারণত ফেয়েলে মুযারের শুরুতে ب আসে।
যেমন; أنا بحبك- আমি তোমাকে ভালোবাসি , صاير بحلم - স্বপ্ন দেখা শুরু করলাম
لو خلصو حروفي = حتى لو انتهت حروفي = আমার শব্দ শেষ হয়ে গেলেও
لكن اولي = لكن قولي =