সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ

জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ পরিবার নিঃস্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের ১২টি শোবার ঘর, ১১টি রান্নাঘর ও ঘরে মজুদ ধান, চালসহ সমস্ত আসবাসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (১ মে) সকালে উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা সরকারবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শৈলেরকান্দা সরকারবাড়ি এলাকার নায়েব আলীর শোবার ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। জামালপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আগুনে ১২টি পরিবারের টিনের তৈরি ১২টি শোবার ঘর ও ১১টি রান্নাঘর পুড়ে ছাই হয়। আগুনে প্রতিটি পরিবারের ধান, চাল ও অন্যান্য ফসল, ছাগল, মুরগি, খাট, চৌকি, ফ্রিজ, শোকেস, ডাইনিং টেবিলসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে অন্ততপক্ষে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ইউএনও লিটুস লরেন্স চিরান গণমাধ্যমকে বলেন, সদরের শৈলেরকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলা যায় একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ আর্থিক সহায়তা দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করে দেখছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ