মাওলানা মুহসিন বিন মুঈন।।
মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্যে অনুপ্রেরণা দেয় ইসলাম। মানুষের সেবা করতে এবং তার কষ্ট, অসুবিধা দূর করার জন্যে রাসূল সা. নির্দেশ দিয়েছেন। রাসূল সা. এর নির্দেশ পালনে আলেমদের দ্বারা পরিচালিত বেশ কিছু সেবা সংস্থা দেশে কাজ করে যাচ্ছে। আলেমদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অন্যতম সৃষ্টির সেবা সংস্থা। ২০১৫ সাল থেকে মানব সেবায় কাজ করছে সংস্থাটি। ‘সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি’ এই স্লোগানকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ ভুলে মানুষের সেবা করছে। বন্যা দূর্গত এলাকা, চরাঞ্চল, ঘূর্নিঝড় কবলিত এলাকায় ঘর বানানো, স্বাস্থ্যসেবা নিশ্চিত, খাদ্য সহায়তাসহ সবকাজে তাদের পদচারণা দেখা যায়।
বর্তমানে সংস্থাটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইউসুফ ফরহাদ, সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আমীরুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নওমুসলিম মোহাম্মাদ রাজ। এদের নেতৃত্বে বিভিন্ন জেলায় চারশ’র বেশি সেচ্ছাসেবী দিনরাত মানুষের সেবায় কাজ করছে।
সৃষ্টির সেবা সংস্থার বহুমুখী সেবা:
১. ফ্রী মেডিকেল ক্যাম্প
দেশের বিভিন্ন দূর্যোগে, বড় বড় ইভেন্টে আয়োজন করা হয় ফ্রী মেডিকেল ক্যাম্প। অভিজ্ঞ চিকিৎসকরা যত্নের সাথে রোগীদের সেবা দেয়। ক্যাম্প থেকেই স্বেচ্ছাসেবীরা রোগীদের পর্যাপ্ত অষুধ বিনামূল্যে সরবরাহ করে। ক্যাম্পে হাজারো মানুষকে দেয়া হয় ফ্রি ব্যবস্থাপত্র ও অষুধ। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
প্রতি বছর বিশ্ব ইজতেমা, জেলা ইজতেমা, চরমোনাই মাহফিল, বন্যা দূর্গত এলাকা, চরাঞ্চল, ঘূর্নিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ কবলিত এলাকা, টেকনাফের মুহাজির ক্যাম্পসহ বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

২. মাদরাসা স্থাপন
দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে শিক্ষার আলো এখনো পৌঁছেনি ও যেখানের জনগোষ্ঠী দরিদ্র। এমন জায়গা খুঁজে খুঁজে মাদরাসা স্থাপন করা হয়। ইতোমধ্যে বাগেরহাটের স্মরনখোলা এবং কুড়িগ্রামের কফিলের চরে মোটামুটি বৃহৎ পরিসরে দু’টি মাদরাসা স্থাপন করা হয়েছে। সেখানকার দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিনামূল্যে পড়াশোনা করছে সেখানে।
৩. তৃতীয় লিঙ্গের মানুষদের শিক্ষা ও খাদ্য সহায়তা
সমাজের সবচেয়ে অবহ