সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামে আরও ২০৫ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৪৫ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৪ জন।

বুধবার (২৮ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এসময়ে কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৯টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৩১ জন, বিআইটিআইডি ল্যাবে ৪২ জন, চমেক ল্যাবে ৯ জন, সিভাসু ল্যাবে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ২১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০০টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করে ৮জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৫টি নমুনা পরীক্ষা করে ২৩ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ১০টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ