শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ইন্দোনেশিয়ায় করোনা প্রতিরোধক বিশেষ জায়নামাজ তৈরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা করোনা প্রাদুর্ভাবের মধ্যে নামাজ আদায়ের জন্য করোনা ভাইরাস প্রতিরোধক জায়নামাজ তৈরি করেছে।

নামাজের জন্য পরিষ্কার এবং পবিত্র স্থানের প্রয়োজন। জায়নামাজগুলি সাধারণত কার্পেটের চেয়ে অধিক মসৃণ ও নরম হয়ে থাকে এবং এর উপর অতি সহতে সিজদাহ করা সম্ভব। তবে এধরণের জায়নামাজ করোনার ভাইরাস সংক্রমণ করতে পারে।

এমতাবস্থায় ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া শহরের মোহাম্মদিয়া মিডল স্কুলের শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজ উদ্যোগে এ্যান্টি-করোনার জায়নামাজ তৈরি করেছে।

এই জায়নামাজগুলি প্লাস্টিকের তৈরি এবং জীবাণুনাশক স্প্রে অথবা পরিষ্কার করে অতি সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলি অপসারণ করা যায়।

জায়নামাজগুলি ৬০ বাই ১২০ সেন্টিমিটারের মাত্রায় উৎপাদিত হয়েছে এবং এগুলোর আকর্ষণ বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরণের মাজহাবী নকশা করা হয়েছে।

এছাড়ও এসকল জায়নামাজে নামাজের পরে স্প্রে করুন, জীবাণুনাশক দিয়ে মুছুন, আসুন মাস্ক ব্যবহার করি, সাবান দিয়ে হাত ধুই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি বাক্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র: ইকনা

-এটি