আবদুল্লাহ তামিম।।
আন্তর্জাতিক ডেস্ক
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অপমানজনক মন্তব্য করেছে ভারতের দস্না দেবী মন্দিরের প্রধান পুরোহিত কট্টর হিন্দুত্ববাদী, মুসলিমবিদ্বেষী নরসিংহনন্দ সরস্বতী। শুধু তাই নয় দারুল উলূম দেওবন্দের মতো দেশপ্রেমিক প্রতিষ্ঠানকে উগ্রবাদের কেন্দ্র বলে আখ্যায়িত করায় নিন্দা জানিয়েছে দারুল উলুম দেওবন্দ।
আজ সোমবার দারুল উলুম দেওবন্দ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা কারি উসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দস্না দেবী মন্দিরের প্রধান পুরোহিত কট্টর হিন্দুত্ববাদী, মুসলিমবিদ্বেষী নরসিংহনন্দ সরস্বতীর অযৌক্তিক কথাবার্তা আমরা এটাকে অমানবিক ও চরম অবজ্ঞাপূর্ণ বলে আখ্যায়িত করছি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নরসিংহনন্দ সরস্বতী রাসুল সা. ও দেওবন্দ মাদরাসা নিয়ে যে মন্তব্য করেছে তা ভারতের প্রতিটি শান্তিকামী ব্যক্তি বিশেষত মুসলমানদের অনুভূতিকে চরমভাবে হতবাক করেছে। এটি একটি সুপরিচিত সত্য, কোনও ইমানদার আমাদের রাসুল সা. নিন্দা করাকে সহ্য করতে পারে না। আমাদের দেশের আইন কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার পক্ষে কখনো অনুমতি দেয় না।
আমাদের দেশের শান্তি বজায় রাখতে এ জাতীয় শত্রুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আমরা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারদের কাছে দাবি জানাচ্ছি, এই জাতীয় জঘন্য কাজ রোধ করতে হলে নরসিংহের মতো অহংকারী ভাববাদীর বিরুদ্ধে কড়া বিধানের অধীনে মামলা দায়ের করা দরকার। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার। রাষ্ট্রদ্রোহ রোধে সরকারকে অবশ্যই গুরুতরভাবে এটা প্রতিহত করতে হবে। একই সাথে আমরা ভারতের সকল মুসলমানকে আবেদন করছি, প্রিয় নবীজীর নামে নিন্দার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, যাতে আমরা ধৈর্য সহকারে এটার মুকাবিলা করি। এমন কোন আবেগমূলক পদক্ষেপ না নিতে পারি যা দুর্বৃত্তদের ঘৃণ্য পরিকল্পনাকে শক্তিশালী করে। আমরা বুদ্ধিমানের সাথে কাজ করব। যতটা সম্ভব আইনকে অবলম্বন করে এই জাতীয় সমাজবিরোধী কাজগুলি বিচারের সামনে আনার চেষ্টা করব।
উল্লেখ্য, কিছুদিন আগে দিল্লি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অপমানজনক মন্তব্য করার জন্য দস্না দেবী মন্দিরের প্রধান পুরোহিত কট্টর হিন্দুত্