শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

যাত্রাবাড়ী মাদরাসায় শুরু হল হাইয়াতুল উলইয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

নুরুদ্দীন তাসলিম।।

বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়ার নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এক বিশেষ বৈঠকে বসেছেন হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ। রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আজ রোববার (২৫ এপ্রিল) বেলা ১১ টা থেকে এ বৈঠক শুরু হয়েছে।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী।

প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর (বুধবার, ৩১ মার্চ ২০২১) ইন্তেকালের পর তাকে ছাড়া হাইয়াতুল উলইয়ার প্রথম বৈঠক এটি। বৈঠকে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের প্রতি বিশেষ শোক প্রকাশ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডা-পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ, কওমি মাদরাসা খোলা ও বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুহা. অসিউর রহমান।

আরো পড়ুন: আজ যাত্রাবাড়ী মাদরাসায় হাইয়াতুল উলইয়ার বৈঠক

হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক আরো জানান, ‘করোনার ঊর্ধ্বগতিতে সর্বাত্মক লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে হাইয়াতুল উলইয়ার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আলোচনায় হাইয়াতুল উলিয়ার নিজস্ব এজেন্ডাগুলোই প্রাধান্য পাবে। যার মাঝে অন্যতম হল হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ।’

তিনি আরো জানান, এবারের বৈঠকে গুরুত্বের শীর্ষে থাকতে পারে কওমী শিক্ষার্থীদের তারবিয়াতি উন্নয়নের বিষয়টি।

বৈঠকে যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত আছেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জি, মুফতি রুহুল আমিন, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী,মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মুফতি জসিমুদ্দীন (হাটহাজারি),মাওলানা ছফিউল্à