শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

করোনায় মারা গেলেন অধ্যাপক ডা. শামসুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান।

শনিবার সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অধ্যাপক ডা. শামসুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের ফলে ডা. শামসুজ্জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সকাল ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ওর ফুসফুসে ইনফেকশন হয়েছিল, সেটা আর ঠিক হয় নাই। এছাড়া ডায়াবেটিস, প্রেসার, ওবেসিটি (স্থুলতা) ছিল। একইসঙ্গে বয়সও একটা বিষয়।’তিনি আরও বলেন, ‘সে (ডা. শামসুজ্জামান) আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল।’

অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান রাজধানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং আইইডিসিআরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে এর পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি।

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর করোনার নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ