শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

সিঙ্গাপুরে ভেকুর আঘাতে বাংলাদেশি শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্মাণাধীন স্থানে কাজ করার সময় সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। মাটি কাটার ভেকু মেশিনের অংশ বিশেষ খুলে ওই শ্রমিকের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিঙ্গাপুরের প্রভাবশালী গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি সহকারী হিসেবে কাজ করছিলেন। এ সময় কংক্রিকেটের বস্তু ভাঙতে থাকলে ভেকু মেশিনের একটি অংশ ছিটকে পড়ে।

সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় শুক্রবার বিবৃতিতে জানিয়েছে, উবি রোড ৩ এবং উবি অ্যাভিনিউর ১ এবং ২ এলাকায় কাজ চলছিল। সেখানেই দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী বাংলাদেশিকে চাঙ্গি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাংলাদেশি রাইট কনস্ট্রাকশনের কর্মী ছিলেন। কোম্পানিটি ভবন নির্মাণ করে থাকে।

সিঙ্গাপুর সরকার থেকে তদন্তের ঘোষণা দিয়ে জানানো হয়েছে, ভেকু মেশিনের কাজ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে অভিযুক্ত কোম্পানিকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ