শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

রুশ টিকা স্পুটনিক-৫ দেশে উৎপাদন হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ উৎপাদন হবে বাংলাদেশে। মস্কো ও ঢাকা এ বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ছাড়া, ভ্যাকসিন পেতে চীনের সঙ্গেও আলোচনা চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে টিকা উৎপাদন করতে রাশিয়ার প্রস্তাবে আমরা একমত হয়েছি। কারণ আমরা সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব।

চলতি বছরের ২১ জানুয়ারি ভারত থেকে উপহার পাওয়া বিশ লাখ ডোজের মাধ্যমে করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করে বাংলাদেশ। এর চারদিন পর ২৫ জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা বাংলাদেশের প্রথম টিকা আনে বেক্সিমকো ফার্মা। এরপর সফলভাবে চলে দেশব্যাপী টিকাদান কর্মসূচি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ