শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ব্যাংক কর্মীদের যাতায়াত সুবিধা নিয়ে নতুন প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে চলমান ‘কঠোর লকডাউনের’ মধ্যে ব্যাংক কর্মীদের যাতায়াত-ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেক ব্যাংকে কর্মীদের নিজস্ব পরিবহনে আনা-নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

করোনা সংক্রমণের বিস্তার রোধে ১৪ এপ্রিল থেকে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলছে, যা ২৮ এপ্রিল পর্যন্ত চালিয়ে যেতে এরইমধ্যে ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ব্যাংক কর্মীদের যাতায়াতে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে এমন অভিযোগ উঠেছে প্রথম থেকেই।

এমন অবস্থায় কর্মীদের নিজস্ব পরিবহনে যাতায়াতের ব্যবস্থা করার নির্দেশ দিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করল বাংলাদেশ ব্যাংক। যদিও আগেও একইরকম নির্দেশ ছিল ১৩ এপ্রিল জারি করা সীমিত আকারে ব্যাংকিং চালুর বিস্তারিত তুলে ধরা প্রজ্ঞাপনেও।

কিন্তু তা মানতে অনেক ব্যাংকই উদাসীন থাকায় আবারও বিষয়টিতে গুরুত্ব দিয়ে জারি করা হয়েছে এ প্রজ্ঞাপন। যেখানে বলা হয়েছে, কোনো ব্যাংক যাতায়াত ব্যবস্থা না করতে পারলে কর্মীদের বাড়তি যাতায়াত ভাতা প্রদান করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যাতায়াতের বাড়তি ব্যয়ের বিষয়টি পরবর্তীকালে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ অনুমোদন করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ