সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

লাকসামে করোনায় কলেজ অধ্যাপকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক (২৪তম বিসিএস) মুহা. মাসুদ আলম (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহা. ইয়াসিন আরাফাত সহকারি অধ্যাপক মুহা. মাসুদ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি করোনায় আক্রান্ত হলে গত ১০ এপ্রিল প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ক্রমাগত তার শারীরীক অবস্থার অবনতি হয়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মুহা. মাসুদ আলম দীর্ঘদিন নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজে রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি পেশাগত দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজলোর সুলতানপুরে। চাকরির সুবাধে তিনি লাকসামে বসবাস করতেন।

বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসারে 'বিবেক' টিমের সদস্যরা মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ি সুলতানপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ