সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

ডিজিটাল আইনের মামলায় সাংবাদিক কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতারের পর সাংবাদিক আবু তৈয়বকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার খুলনা থানা পুলিশ তাকে মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালতে নিয়ে যায়। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বাদী হয়ে মঙ্গলবার এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বের বিরুদ্ধে এই মামলা করেন।

খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার নূরনগর এলাকার বাসা থেকে আবু তৈয়বকে গ্রেফতার করা হয়। তিনি জানান, সম্প্রতি এই সাংবাদিক ফেসবুকে একটি পোস্টে মেয়রের বিরুদ্ধে মোংলা কাস্টমের শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তোলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ