রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বন্যা ও তুষারপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে।  অপরদিকে তুষারপাতে ঢেকেছে দেশটির উত্তরের হাইল ও দক্ষিণের আসির প্রদেশের কিছু অঞ্চল। এর আগে শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কা, আল-আকিক ও অন্য অঞ্চলের ভারি বর্ষণে বন্যার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় হাইল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আসির প্রদেশের তুষারপাতে সৃষ্ট বরফের স্তুপের ছবি ও ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যমের চিত্রে দেখা যায়, সৌদি আরবের বৃহত্তম আগ্নেয়গিরি ক্ষেত্র হাইলের হাররাত বানি রাশিদের পাহাড়ি অঞ্চল পুরু বরফে ঢেকে গিয়েছে।

এছাড়া আসিরের আবহা, খামিস মুশায়িত, তানুমা ও আল-নামাসসহ বিভিন্ন শহরের বাসিন্দারা তুমুল বৃষ্টিপাতের সাথে তুষারপাতও প্রত্যক্ষ করেন।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজি জানিয়েছে, তারা জিজান, আসির, আল-বাহা ও মক্কাতে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করছেন।

সূত্র: আল-আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ