রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮


কেন শিখবেন তুর্কি ভাষা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত, পাকিস্তান, মালয়েশিয়ার পর তুরস্ক বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। এ অঞ্চলের মানুষের জন্য ইউরোপের দুয়ার বলেও ধরে নেয়া হয় তুরস্ককে। বিশেষ করে তুরস্কের সঙ্গে ভারতীয় মুসলমানদের সম্পর্ক ও আত্মীয়তা অনেক পুরনো। বিশ্বযুদ্ধ পূর্ববর্তী মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল তুরস্ক। সে অর্থে আমাদের চিন্তা, চর্চা, জ্ঞান ও আচারের অনেক নাড়িনক্ষত্রই ছড়িয়ে আছে তুরস্কের ইতিহাস-ঐতিহ্যে।

এছাড়া আন্তর্জাতিকভাবেও শিক্ষা, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, রাজনীতিসহ সর্বক্ষেত্রে তুরস্ক একটি সমৃদ্ধ ও উর্বর দেশ। তুরস্কের মতো সমৃদ্ধ একটি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অটুট হওয়া একান্ত কাম্য। বাংলাদেশের মানুষ সমৃদ্ধ হতে পারে তুর্কি শিক্ষা, ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি থেকে; তেমনি নিজেদের শিক্ষা শিল্পও ছড়িয়ে দিতে পারে তুর্কিদের মননে।

এছাড়াও যেসব কারণে তুর্কি ভাষা শেখা সময়ের জোরালো দাবি:
১. হাজার বছরের সংগ্রাম ও সাধনায় সমৃদ্ধ তুর্কি সভ্যতাকে জানা।
২. কয়েকশ বছর ধরে তুর্কি জাতি বিশ্বের সবগুলো পরাশক্তির সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার গোপন চাবি কী-সে বিষয়ে অবগত হওয়া।

৩. তুর্কিতে চর্চিত-সংকলিত ইসলামি ও সাধারণ জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে পরিচিতি লাভ করা।
৪. তুর্কি সকল শ্রেণি-পেশার মানুষকে বিচার ও বিশ্লেষণ করার মধ্য দিয়ে নতুন জীবনমানের উৎকৃষ্টতর নতুন নতুন দিগন্ত উন্মোচন করা।
৫. তুর্কি ভাষা থেকে সমৃদ্ধতর প্রাচীন ও আধুনিক ইসলামি ও সাধারণ জ্ঞান-বিজ্ঞান-তত্ত্ব-দর্শন অনুবাদ করা।

৬. তুর্কি ইসলামিক বিভিন্ন ডকুমেন্টারি ডাবিং করা!
৭. তুর্কি আলেম ও স্কলারদের বয়ান ও লেকচার শোনা ও ডাবিং-অনুবাদ করা।
৮.প্রতিনিয়ত বাড়তে থাকা তুর্কি স্কলারদের কাতারে নাম লেখানো।
৯. নিশ্চিত স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়াশোনার সুযোগ লাভে অগ্রগণ্য হওয়া।
১০. তুরস্কে যে কোনো চাকরি, ব্যবসাসহ বিভিন্ন কাজের জন্য নিজেকে প্রস্তুত করা।

এসব উদ্দেশ্য বাস্তবায়নে সবার আগে দরকার তুর্কি ভাষা শেখা। তুর্কি ভাষাকে আরো সহজসাধ্য করার জন্যই তুরস্কে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী মেধাবী দুই তরুণ বাঙালী Ahmad Amin (আহমাদ আমিন) ও রহমতুল্লাহ এগিয়ে এসেছেন। তাদের এ সাহসী উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

আরবি, উর্দু, ফার্সি সম্পর্কে যাদের কিছুটা হলেও ধারণা আছে, তাদের জন্য তুর্কি ভাষা খুবই সহজ। কারণ তুর্কিতে আপনি পাবেন আরবি, উর্দু, ফার্সির অসংখ্য শব্দ ও ব্যকরণগত চমকপ্রদ মিল! আপনার জানার কথা, নিকট অতীতেও আরবি হরফে লেখা হতো ইসলামি ঐতিহ্যের অন্যতম শিকড়ের এই ভাষা। তুর্কি ভাষাশিক্ষা সাধারণত A1, A2, B1, B2 এই চারভাগে বিভক্ত থাকে। আমাদের কোর্সটি A1, A2 এবং B1, B2 এই দু’ভাগে দু’টি ব্যাচে বিভক্ত থাকবে। প্