রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

বাগদাদে গাড়িবোমা হামলা, চারজন নিহত, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার দেশটির সাদর শহরতলীতে একটি সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজারের সামনে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।

ইরাকি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এসময় আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তবে সাদর শহরতলীর মেডিক্যাল কর্মীরা হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর সেখান থেকে কালোধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

গত জানুয়ারিতে বাগদাদে আইএসের বোমা হামলায় ৩২ জনের মৃত্যুর পর চলতি বছর এটাই দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী হামলার ঘটনা।

২০১৭ সালে ইরাকে আইএসকে পরাজিত করার পর থেকে দেশটিতে বড় ধরনের হামলা অনেকটাই কমে গেছে। গত কয়েক বছরে বাগদাদের জীবনযাত্রাও প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। জানুয়ারির ঘটনা ছিল গত তিন বছরের মধ্যে সেখানে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ