সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হুমকির মুখে ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শান্তিচুক্তি অনুযায়ী ১ মে’র মধ্যে সব মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও ক্ষমতায় আসার পর ওই চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন জো বাইডেন। প্রতিক্রিয়ায় চুক্তির বেঁধে দেওয়া সময়সীমা পার হলে বিদেশি সেনাদের ওপর হামলার হুমকি দিয়েছিলেন তালেবান।

এরপর চুক্তির নির্ধারিত সময়ে সেনাপ্রত্যাহার না করলেও তা পিছিয়ে টুইন-টাওয়ারে হামলার দিন তথা ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবে বলে নতুন সময়সীমার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আলজাজিরা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তালেবানের স্বাক্ষরিত শান্তিচুক্তি অনুযায়ী ১ মে আফগানিস্তান থেকে বাকি আড়াই হাজার মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল।

ক্ষমতায় আসার পর জো বাইডেন ট্রাম্পের করা চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত দিলেও তালেবানের হুমকির মুখে ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে চুক্তি বাস্তবায়ন করেছেন। সেনা প্রত্যাহারের নতুন সময়সীমা আর পরিবর্তন হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তার প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই কর্মকর্তা বলেন, ‘কঠিন এক নীতি পুনর্মূল্যায়নের পর প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তান থেকে বাকি সেনা প্রত্যাহার এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধ সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছেন।’

এদিকে সেনা প্রত্যাহার নিয়ে বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত তালেবানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে আফগানিস্তানে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। ২০০১ সালে দেশটিতে মার্কিন আগ্রাসন শুরুর সময় এই সংখ্যা ছিল ১ লাখ। এই যুদ্ধে ২ হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়। আহত হয় আরও কয়েক হাজার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ