রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২৩ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হতে আদালতের সমন জারি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে  জ্বালানিবাহী ৮ জাহাজ মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ১৪ শিশু শ্রমিক সংগঠনের নেতাদের সম্মানে শ্রমিক মজলিসের ইফতার মাহফিল প্রিন্সিপাল রহ.-এর ইসালে সওয়াবে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল বাবা হারালেন গাজী আতাউর রহমান, পীর সাহেব চরমোনাইয়ের শোক সরকারকে বিকল্প জ্বালানি উৎস খোঁজার আহ্বান জামায়াত আমিরের এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

ভাইকে বাঁচাতে গিয়ে নদে ডুবে মাদরাসাছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও গোবিন্দপুর এলাকায় রোববার দুপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে ওই ছাত্রী নদে ডুবে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত ওই মাদ্রাসাছাত্রীর নাম সুমাইয়া আক্তার (১২)। সে গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। সে লাধুরচর ফাতেমাতুজ্জোহরা মহিলা মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিকে নিয়ে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে রোববার দুপুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবসত রাফি নদের পানিতে তলিয়ে যেতে থাকে। একপর্যায়ে মাদ্রাসাছাত্রী সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিকে বাঁচানোর চেষ্টা চালায়।

নিহত সুমাইয়ার বাবা ইউসুফ মিয়া জানান, এ সময় রাফিকে বাঁচাতে গিয়ে সুমাইয়া নিজেই নদের পানিতে তলিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান জানান, এ ঘটনা খুবই মর্মান্তিক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ