শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সভাপতি মোহন ভাগবত। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের পক্ষ থেকে করা এক টুইটে এ তথ্য জানানো হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খবরে জানা গেছে, আরএসএসের টুইটে বলা হয়, কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

এর আগে, গত ৭ মার্চ নাগপুরের ক্যান্সার ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মোহন ভাগবত। পরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে তার।

গত ৭ মার্চ নাগপুরের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে ৭০ বছরের ভাগবতকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। সেদিন টিকা নিয়েছিলেন আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশীও।

মোহন ভাগবত অবশ্য এখনও টিকার দ্বিতীয় ডোজ পাননি। তার আগেই সংঘ প্রধানের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো বিধ্বস্ত ভারত। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে; যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কোভিড পরীক্ষার ওপর জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘‌সবার প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা করোনা পরীক্ষার ওপর জোর দিন। ৭০ শতাংশ আরটিপিসিআর পরীক্ষা করানো আমাদের লক্ষ্য। পজিটিভ রোগীর সংখ্যা বাড়লেও যতটা বেশি সম্ভব পরীক্ষা করাতে হবে।’

নরেন্দ্র মোদি বলেন, উপযুক্ত নমুনা সংগ্রহ করা অত্যন্ত জরুরি। সেই নমুনা উপযুক্ত জায়গায় পরীক্ষা করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ