শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার জাভা ও বালি দ্বীপে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত হয়েছে। এছাড়া একজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টার দিকে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চল কেঁপে উঠে। দেশটির বেশ কিছু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে পার্লামেন্ট ভবন, স্কুল, হাসপাতাল, ঘরবাড়িসহ অসংখ্য স্থাপনা। এসব এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এখনও যাচাই করে দেখা হচ্ছে।

নিহতের সংখ্যা বাড়তে পারে কিনা সেবিষয়েও এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পরপর বেশ কয়েকটি আফটারশক আঘাত হানলেও সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ