শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সিলেটের সব থানা ও ফাঁড়িতে মেশিনগান স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয়টি এবং জেলার ১১ থানা ও বিভিন্ন ফাঁড়িতে লাইট মেশিনগান (এলএমজি) পোস্ট বসানো হয়েছে।

আজ বৃহস্পতিবার এসব পোস্ট স্থাপন করে থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে বেশ কয়কবার হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনার আলোকে এ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে।

প্রতিটি থানায় সুবিধাজনক স্থানে এলএমজি পোস্ট স্থাপন করে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া ঝুঁকি বিবেচনায় থানায় অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আশরাফ উল্যাহ তাহের জানান, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা সরকারি-বেসরকারি স্থাপনায়ও হামলা চালিয়েছে। আগুন দিয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পদ নষ্ট করেছে। এ অবস্থায় পুলিশ সদর দপ্তরের নির্দেশে থানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, জেলার ১১টি থানায় এলএমজি পোস্ট স্থাপনসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ