সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফের চালু হচ্ছে ফিলিস্তিনিদের জন্য ট্রাম্পের বন্ধ করা অর্থ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জো বাইডেন প্রশাসন আবারও ফিলিস্তিনিদের জন্য ২০ কোটি ডলারের বেশি অর্থের সাহায্য চালু করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) বন্ধ হয়ে যাওয়া তহবিল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, এক ঘোষণায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্যকারী জাতিসংঘের সংস্থাটিকে পুনরায় অর্থায়নের পরিকল্পনা জানায় বাইডেন প্রশাসন।

২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই সাহায্য বাদ দেওয়া হলেও সংস্থাটি ভয়াবহ আর্থিক টানাপোড়েনের শিকার হয়।

বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউএনআরডব্লিউএ’কে ১৫ কোটি ডলার মানবিক সহযোগিতা দেওয়া হবে।

সংস্থাটি অধিকৃত পশ্চিম তীর ও গাজা, লেবানন ও জর্ডানের ৫৭ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনিকে সেবা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সেবা।

যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউএনআরডব্লিউএ।

ব্লিনকেন জানান, অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাড়ে ৭ কোটি ডলারের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউএসএইডের মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় সম্পর্কে প্রোগ্রামে ব্যয় হবে এক কোটি ডলার।

বিস্তারিত উল্লেখ না করলেও ওয়াশিংটন বলছে, ‘অত্যাবশ্যক নিরাপত্তা সহায়তা’ও পুনরায় চালু করতে যাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ