শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শায়খে চরমোনাই ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন 

বিশ্বব্যাংকের কাছে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

প্রস্তাবিত ‘ঢাকার আশেপাশের নদী ও খালের পরিবেশগত পুনরুদ্ধার সহায়তা’ প্রকল্পে পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য ওয়াশিংটনভিত্তিক ঋণপ্রদানকারী সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা চান অর্থমন্ত্রী।

আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের চলমান বসন্ত বৈঠক ২০২১-এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের একটি প্রতিনিধিদল ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের মধ্যে ভার্চুয়াল বৈঠকে মন্ত্রী এই অনুরোধ জানান।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট হার্টউইগ শাফার বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি তেম্বনও বৈঠকে যোগ দেন।

বাংলাদেশের জন্য বাজেট সহায়তার এই অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বাংলাদেশকে বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়।

বৈঠকে অর্থমন্ত্রী উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের অন্যান্য অর্থনীতির মতো দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতি স্বাচ্ছন্দ্যপূর্ণ ভালো অবস্থানে রয়েছে। মহামারির তীব্রতা উপলব্ধি করে কামাল বলেন, প্রধানমন্ত্রী অর্থনৈতির সকল স্তরের জনগণের জন্য এক লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার মোট ২৩টি প্রণোদনা প্যাকেজ প্রদান করেছেন, যা ইতিহাসের একটি বিরল সাহসী পদক্ষেপ। পাশাপাশি তিনি বলেন, দেশের সমস্ত নাগরিকের জন্য বিনামূল্যে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি চলছে।

বৈঠকের একেবারে শুরুতে অর্থমন্ত্রী দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান। তিনি কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বিশ্বব্যাংকের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ঋণপ্রদানকারী সংস্থাকে ‘প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি)’ এর সমর্থন এবং কোভিড-১৯ টিকা সংগ্রহের জন্য বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ