সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

ইমরান খানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার করা এই ফোনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। এ জন্য ইমরান খানকে সৌদিতে আমন্ত্রণ জানানো হয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদির নেওয়া সবুজ উদ্যোগ এবং সবুজ মধ্যপ্রাচ্যের উদ্যোগের প্রশংসা করে একটি চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের খবরে বলা হয়েছে সৌদি যুবরাজ ফোন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। ইমরান খানও সৌদি যুবরাজের মঙ্গল কামনা করেন, যিনি সম্প্রতি একটি অস্ত্রোপচার করিয়েছিলেন।

প্রধানমন্ত্রী ইমরান খান তার চিঠিতে লিখেছেন আপনারা এই মহামারি থেকে নিরাপদ আছেন জেনে আমি খুবই আনন্দিত। এ ছাড়া আপনারা যে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন তা খুবই সময়োচিত উদ্যোগ, যা প্রকৃতিকে রক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

তিনি লেখেন, টেকসই উন্নয়নের জন্য সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। এ সময় ইমরান দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়ে জোরারোপ করেন। সূত্র: দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ