সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আমিরাতের পর এবার ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিলো বাহরাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে উপসাগরীয় দেশ বাহরাইন। গত বছর সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার ছয় মাস পর দেশটি এই রাষ্ট্রদূতের নিয়োগ দেয়।

মঙ্গলবার এক আদেশের মাধ্যমে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দেয় বাহরাইন। নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত খালিদ ইউসুফ আল-জালাহমা এর আগে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর অব অপারেশন এবং যুক্তরাষ্ট্রে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলে বলা হয়, এর আগে রোববার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল-জায়ানি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকেনজাইয়ের সাথে আলাপকালে রাষ্ট্রদূত হিসেবে আল-জালাহমার নাম প্রস্তাব করলে আশকেনজাই তাতে সম্মতি দেন।

এর আগে ফেব্রুয়ারিতে ইসরায়েলে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেয় সম্পর্ক স্থাপন করা অপর দেশ সংযুক্ত আরব আমিরাত। নিয়োগপ্রাপ্ত আমিরাতি রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা ১ মার্চ তেলআবিবে আমিরাতের দূতাবাসে দায়িত্ব গ্রহণ করেন।

গত বছর ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইহুদিবাদি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে চুক্তি স্বাক্ষর করে। 'ইবরাহীমি চুক্তি' নামে পরিচিত হওয়া এই চুক্তি অনুসারে ইসরায়েলের সাথে আমিরাত ও বাহরাইন পূর্ণ কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ