শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

কীর্তনের দিন কীর্তনে বাধা দিল না, ওয়াজ কেন বন্ধ করল: মির্জা কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কীর্তনের দিন কীর্তন হলো, কিন্তু সেখানে বাধা দিল না। ওয়াজ কেন বন্ধ করলো? জবাব চেয়ে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ মাহফিল করতে পারমিশন দিয়েছিলাম। কিন্তু আমি কেন পারমিশন দিলাম এ জন্য আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হলো। আজকে কেন ওয়াজ বন্ধ করেছে। আপনারা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হোন। কী জন্য ওয়াজ বন্ধ করেছে, জবাব দিতে হবে। গতকাল বুধবার বেলা ১১টায় বসুরহাট বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে ওয়াজের সঙ্গে যারা জড়িত ছিলেন। যে আপনাদের ওয়াজ বন্ধ করেছে। লিখিত নেন। সেই লিখিত প্রধানমন্ত্রীর কাছে পাঠাব, মন্ত্রীর কাছে পাঠাব। কেন তারা ওয়াজ বন্ধ করল। শুধু মুসলিম বলে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এটা করেছে। এভাবে নানা ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত-প্রতিদিন।

কাদের মির্জা বলেন, এই ইউএনও, ওসি, তদন্ত অফিসার ওবায়দুল কাদেরের সহযোগিতা এখানে আছে। আজকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য তারা এই কাজ করছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিচার আল্লাহ একদিন করবে। আল্লাহর বিচার বড় বিচার।

তিনি প্রশ্ন তুলে বলেন, কেন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করল। আমি এটার বিচার চাই। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই-কেন ওয়াজ বন্ধ করা হলো? এটার বিচার আমি চাই।

এমডব্লিউ/