বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

দয়ালু শব্দ দিয়ে মানুষের ভুল সংশোধন করুন, উপহাস করে নয়: মুফতি মেনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দয়ালু শব্দ দিয়ে মানুষের ভুল সংশোধন করুন, উপহাস বা অপমান করে নয়। বলেছেন বিখ্যাত মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক, বক্তা ও জিম্বাবুয়ের ‘গ্র্যান্ড মুফতি’ ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক।

গত ২০১৩, ২০১৪ এবং ২০১৭ সালে জর্ডানে ইসলামী চিন্তার জন্য ‘রয়েল আল-বায়ত ইনস্টিটিউট ফর ইসলামিক’ নামক প্রতিষ্ঠান বিশ্বের ৫০০ জন সর্বাধিক প্রভাবশালী মুসলমানদের মধ্যে একজন হিসাবে তাকে মনোনিত করেছেন। তিনি প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এজন্য মোটিভেশনাল মোমেন্টস হিসেবেও সমধিক পরিচিতি রয়েছে তার।

তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্টাটাসে বলেন, ‘মানুষের ভুল সংশোধন করার সময় অকৃত্রিম হোন। এটি নিখুঁতভাবে করুন, সবচেয়ে সূক্ষ্মভাবে। এটা তাদের বিব্রত বা অস্বস্তি বোধ করা উচিত নয়। উপহাস বা অপমান করার কোন প্রয়োজন নেই। বরং তাদের হৃদয়কে দয়ালু শব্দ দিয়ে নরম করো যাতে তারা তোমার আন্তরিকতা অনুভব করে। সবসময় সহানুভূতিশীল হোন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ