সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের একটি শরণার্থী শিবিরে একটি বসত ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যদের সহযোগিতায় তা দ্রুত নেভানোর উদ্যোগ নেয়ায় ছড়াতে পারেনি, দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার রাত পৌনে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বি-০৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ১৭২৭ নম্বর শেডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে আসু জামানের (২১) বসত ঘরের চালে আগুন লাগে। স্থানীয়দের কাছে খবর পেয়ে এপিবিএনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পোঁছে স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে।

সম্ভবত কেউ আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সদস্যদের টহল জোরদার করা হয়েছে বলে জানান এসপি তারিকুল।

উল্লেখ্য, গত ২২ মার্চ বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পসহ স্থানীয়দের বসত বাড়িতেও আগুনি ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন রোহিঙ্গার মৃত্যু ও অনেকে আহত হয়েছেন। এতে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে প্রায় ১০ হাজার বসত ঘর ও ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৪৫ হাজার মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ