সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

টাকা না দেওয়ায় ছেলের হামলায় মুক্তিযোদ্ধা বাবা ও ইউপি সদস্য মা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাকা না দেওয়ায় ছেলের হামলায় মুক্তিযোদ্ধা বাবা ও ইউপি সদস্য মা আহত। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর গ্রামে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। আহত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান(৬৪) এবং মা ইউপি সদস্য লুৎফা বেগম(৫০) হামলাকারী আরিফুর রহমান রনি(২৫) এর বাবা ও মা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরিফুর রহমান রনি তার বাবা হাবিবুর রহমান এর কাছে টাকা চাইলে না দেয়ায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। সে আঘাত প্রতিহত করতে গেলে তার মা ইউপি সদস্য লুৎফা বেগমকে ইট ছুড়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। আহত হাবিবুর রহমান এর ভাই ইউপি সদস্য মোস্তফা হাওলাদার জানান, টাকা চাওয়ায় না দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত লুৎফা বেগম এর বোন জানান, হঠাৎ করে আমার বোনের চিৎকার শুনে আমি এগিয়ে গিয়ে দেখি যে আমার বোন মাথায় হাত দিয়ে গাছের নিচে পড়ে আছে। মাথা দিয়ে রক্ত পড়ছে। তাকে পরে হাসপাতালে পাঠানো হয়েছে। পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারেক আজিজ জানান, আহতর শরীরে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া শেষে ভর্তি করা হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। আরিফুর রহমান রনিকে এর আগে মাদকাসক্ততার জন্য সংশোধনাগারে আমরা পাঠিয়েছিলাম। পরে আবারো সে একই পথে ফিরে এসেছে বলে জানি। পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ