শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

যে পাঁচ দাবি আদায়ে হাটহাজারীতে বিক্ষোভ করছে ছাত্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে চার জন নিহত হওয়ার ঘটনায় আজ দ্বিতীয় দিনের মতো উত্তাল সারাদেশ। গতকাল ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীর মাদরাসার ছাত্ররা গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে। সে মিছিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে আজ হাটহাজারী মাদরাসার শাহি মসজিদের মাইক থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে ৫ দফা দাবি জানানো হয়েছে। সেগুলো হলো:-

এক- ঢাকার বাইতুল মোকাররমসহ সারাদেশে মুসুল্লিদের উপর হামলার প্রতিবাদে হাটহাজারী মাদরাসার বিক্ষোভরত ছাত্রদের উপরে পুলিশ কর্তৃক গুলিয়ে চালিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

দুই- ছাত্রজনতার উপর গুলি ও হামলা বন্ধে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে হবে।

তিন- হাটহাজারীতে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার খরচ হাটহাজারী থানার প্রশাসনকে বহন করতে হবে এবং সারাদেশে নিহত ও আহদের ক্ষতিপূরণ সরকারকে বহন করতে হবে।

চার- চট্টগ্রাম মেডিকেলে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় অবহেলাকারী ডাক্তারদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

পাঁচ- ওসি রবি (রবিউল ইসলাম)সহ হাটহাজারীতে হামলার ইন্ধনদাতাদের হাটহাজারী থানা থেকে বরখাস্ত করতে হবে এবং ওসি রবিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

-কেএল

আরো পড়ুন- মোদি বিরোধী আন্দোলন; উত্তাল সারাদেশ