রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

ইংলিশ স্পোকেন কোর্সের উদ্বোধন আগামী রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ঢাকায় আবাসিক ব্যবস্থাপনায় মাদরাসা শিক্ষার্থী ও তরুণ আলেমদের জন্য আরবির সঙ্গে মিল রেখে ইংলিশ স্পোকেন কোর্সের উদ্বোধন ও ওরিয়েন্টেশন ক্লাস আগামী রবিবার (২৮ মার্চ)।

রাজধানীর জামিয়া নুরিয়া কাসেমুল উলুম রূপনগর, আ/এ, প্লট-৩, প্রধান সড়ক, রূপনগর, মিরপুরে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে এ উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইংলিশ স্পোকেন কোর্সের উদ্বোধন করবেন বিখ্যাত দাঈ ও জনপ্রিয় ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জামিয়া নুরিয়া কাসেমুল উলুম রূপনগরের মুহতামিম মুফতি সানাউল্লাহ। সঙ্গীত পরিবেশন করবে কলরবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু রায়হান। এছাড়া শিল্পী মাহমুদ হুজায়ফাও সঙ্গীত পরিবেশন করবেন।

কোর্স করাবে সফল ইংরেজী প্রশিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী যুবায়ের আহমাদ। সবক’টি ক্লাস নেবেন তিনিই। মাওলানা যুবায়ের জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকার ফারেগ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ