রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮


বেফাকের পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। এ পরীক্ষা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

সারা দেশে মোট ১ হাজার ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে গতকাল বেফাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বছর ফযিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহিফযুল কুরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরাআত শ্রেণিতে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৯ জন।

এদিকে আগামী ২৯ মার্চ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষা শুরু হবে। এতে ২২ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ