বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন মাওলানা সাদের ভ্রান্তি সম্পর্কে সতর্ক করা আলেমদের দায়িত্ব: মুফতি আবদুল্লাহ মারুফি বাবার প্রিয় ছাত্র পীর সাহেব চরমোনাইয়ের অবদান স্মরণ করলেন ইবনে শায়খুল হাদিস বিশ্বজয়ী কারী ও হাফেজদের সংবর্ধনা দেবে ইসলামিক ফাউন্ডেশন এক বছর বিরতির পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারীর রওজাতুল বানাত ঢাকার শিক্ষার্থীদের কুরআনুল কারীম সবক প্রদান ২৬ নভেম্বর  ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত? প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

রোজা রেখে ভ্যাকসিন নেওয়া বৈধ: শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদ দেখা সাপেক্ষে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। রমজান মানেই মুসলমানদের আনন্দের মাস। সারাবছরের সৌরভ  ও ভাললাগা জমা থাকে যে মাসে, সেটা হলো রমজান মাস। রমজান মাস মুসলমানরা রোজা রাখেন। এই রোজা রেখে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার ধর্মীয় দৃষ্টিকোণ কী? ভ্যাকসিন গ্রহণে রোজায় কোনো সমস্যা হতে পারে কিনা? এ বিষয়ে দেশীয় আলেমগণ কী বলছেন? প্রতিবেদনটি সাজিয়েছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।


সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে ইসলামি স্কলাররা জানিয়েছেন, রোজা রেখে ভ্যাকসিন নিতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। এ বিষয়ে অবশ্য দেশের সরকারী সংস্থা ধর্ম মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ইসলামিক ফাউণ্ডেশন দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। গণমাধ্যমে বৈঠকের তারিখও প্রকাশিত হয়েছে। বৈঠকের পর সরকারী সিদ্ধান্ত জানা যাবে। তবে আওয়ার ইসলামের সঙ্গে বথা বলেছেন দেশের শীর্ষ কয়েকজন আলেম। তারাও রোজা রেখে ভ্যকসিন গ্রহণে কোনো বাধা দেখছেন না।

রাজধানীর বারিধারা মাদরাসার প্রধান মুফতি মাওলানা ইকবাল হোসাইন কাসেমী বলেন, ‘ভ্যাকসিন হলো সতর্কতামূলক করোনার চিকিৎসা। করোনা ভাইরাস হলো মরণব্যাধি রোগ। মরণব্যাধি রোগ থেকে বাঁচতে চিকিৎসা নেয়া অত্যন্ত জরুরি। করোনা ভাইরাসের ভ্যাকসিন মূলত একটি ইনজেকশন। রোজা অবস্থায় যেভাবে ইনসুলিন নেয়া যায়। ঠিক একইভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়া যাবে। কেননা এতে কোন স্বাদ কিংবা খাদ্যের অনুভূতি হয় না। রোজা ভঙ্গ হওয়ার জন্য স্বাদ বা খাদ্যের অনুভূতি হওয়া জরুরী। তাই করোনাভাইরাসের ভ্যাকসিন নিলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় ভ্যাকসিন নেয়া যাবে।’

কথা বলেছিলাম বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের ভ্যাকসিন পানি জাতীয় একটি ঔষধ। আর ওষুধটি ইনজেকশনের মত পুশ করা হয়। যা শরীরের খাদ্যনালীতে পৌঁছায় না।’

একই রকমের কথা বলেছেন ইসলামিক ফাউন্ডেশন এর গবেষণা বিভাগের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে। তিনি বলেন, ‘এই বিষয়ে বাংলাদেশি ওলামায়ে কেরামের সাথে শীঘ্রই ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বৈঠক রয়েছে। সেই বৈঠকে উপস্থাপনার জন্য আমি দীর্ঘ একটি গবেষণা প্রবন্ধ তৈরি করেছি। যাতে চিকিৎসা বিজ্ঞান ও ইসলামের দৃষ্টির সমন্বয় করে ওষুধ সেবন এর বিষয়গুলো তুলে এনেছি। গবেষণ