সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

বিশ্বসেরা তরুণ নেতার স্বীকৃতি পেলেন ক্রিকেট ও সংসদ সদস্য মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চ্যালেঞ্জিং ও সৃজনশীল কাজ করেন, ৪০-এর কম বয়সী এমন নেতাদের মধ্য থেকে প্রতি বছর ‘ইয়াং গ্লোবাল লিডার’-এর স্বীকৃতি দেয় সুইজারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এবার এই স্বীকৃতি পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।

তরুণ নেতাদের নির্বাচিত করা প্রসঙ্গে সংস্থাটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমরা ২০২১ সালের জন্য ১১২ জন তরুণ নেতাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। একজন লিঙ্গ ন্যায়বিচারকারী ও মানবাধিকার কর্মী থেকে শুরু করে বহু পুরস্কার বিজয়ী শিল্পী, আদিবাসীদের পক্ষের আইনজীবী, বিশ্বের কনিষ্ঠতম দেশ থেকে একজন নেতা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, স্বাস্থ্যসেবা ও সরকারি নেতারা আছেন এবারের তালিকায়।’

সংস্থাটি জানাচ্ছে, ‘মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের একজন ক্রিকেটার এবং ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। অবসরের আগ পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন। তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার নিজ শহর নড়াইলের মানুষকে দারিদ্রতার বেড়াজাল থেকে বের করে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে তিনি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। সেগুলো হলো- নাগরিকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও বিশেষ শিক্ষাব্যবস্থা সরবরাহ করা, একটি নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা শুরু করতে সাহায্য করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি, ক্রীড়া প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন এবং নড়াইলকে তথ্য, প্রযুক্তি ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ