বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

মাত্র ৩ উপাদানেই হবে ‘অরেঞ্জ আইসক্রিম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ছোট-বড় সবাই আইসক্রিম খেতে পছন্দ করেন। কারো পছন্দ স্ট্রবেরি, কারো ভ্যানিলা বা চকলেট। তবে এর মধ্যে অরেঞ্জ আইসক্রিমের কথা তো ভুলে গেলে চলবে না! এ ফ্লেভারের আইসক্রিমের প্রতি বাড়তি আকর্ষণ আছে সবার। আইসক্রিমের মধ্যে ভ্যনিলা বা চকলেটের মতো অরেঞ্জ ফ্লেভারেরও সমান জনপ্রিয়তা রয়েছে।

বেশিরভাগ সময় আইসক্রিম কর্ণার থেকেই সবাই আইসক্রিম কিনে খেয়ে থাকেন। তবে চাইলেই মাত্র ৩ উপাদান দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন অরেঞ্জ আইসক্রিম। জেনে নিন রেসিপি-

উপকরণ: ১. মাল্টা বা কমলালেবু ১টি, ২. কনডেন্সড মিল্ক আধা কাপ, ৩. হুইপিং ক্রিম ১ কাপ ও ৪. সামান্য অরেঞ্জ ফুড কালার

পদ্ধতি: প্রথমে কমলা বা মাল্টা থেকে ভালো করে রস বের করে রাখুন একটি পাত্রে। এবার এর মধ্যে আধা কাপ কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। কমলার রস ও কনডেন্সড মিল্ক ভালো করে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, কনডেন্সড মিল্ক যেন ভালোভাবে গলে যায়।

এরপর হুইপিং ক্রিম একটি হ্যান্ড বা ইলেট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিন। ৫-৭ মিনিট বিট করে যখন ফোমের মতো হবে; তখন কমলার রস ও কনডেন্সড মিল্কের মিশ্রণটি ঢেলে দিন। সঙ্গে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে আবারো ভালো করে বিট করে নিন ২-৩ মিনিট। এবার একটি বক্সে আইসক্রিমের এ মিশ্রণটি ঢেলে মুখ লাগিয়ে ফ্রিজের ডিপে রাখুন ৮ ঘণ্টা।

নির্দিষ্ট সময় পর বের করে পরিবেশন করুন মজাদার অরেঞ্জ আইসক্রিম। এটি বেশ কয়েকদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ