সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

উত্তাল মিয়ানমার; কারাগারে সু চির দলের আরও ১ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে দুই দিনের ব্যবধানে কারাগারে আটক অবস্থায় মারা গেছেন অং সান সুচির দলের আরও একজন নেতা। গতকাল মঙ্গলবার আটক হওয়া ওই নেতা কী কারণে মারা গেছেন, সে বিষয়ে এখনো মুখ খোলেনি জান্তা সরকার।

এদিকে, দেশটিতে চলমান জান্তাবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। বিক্ষোভে সামরিক সরকারের দমন-পীড়নকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিদিন সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে মিয়ানমারের রাজপথ। চলে সামরিক সরকারের বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভ। বিক্ষোভের প্রথম দিকে নারীদের অংশগ্রহণ কম থাকলেও ক্রমেই বাড়ছে তাদের উপস্থিতি।

বিক্ষোভ যতই দীর্ঘমেয়াদি হচ্ছে ততই বাড়ছে আন্দোলকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতন-নিপীড়ন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং আহ্বান উপেক্ষা করে প্রতিবাদী সাধারণ মানুষের ওপর গুলি চালানো অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

শুধু বিক্ষোভে গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি নিরাপত্তা বাহিনী। মানবাধিকারকর্মীদের অভিযোগ, পুলিশ অং সান সুচির দলের নেতাকর্মীদের আটক করে তাদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ