সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

কাশ্মীরে রোহিঙ্গা ধরপাকড় শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত শাসিত কাশ্মীরে রোহিঙ্গা শরণার্থীদের ধরপাকড় শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কমপক্ষে ১৬৮ রোহিঙ্গাকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

সেখানে আশ্রয় নেওয়া কয়েক হাজার শরণার্থীকে ফেরত পাঠানোর অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে। ইন্সপেক্টর জেনারেল মুকেশ সিং বলেন, জম্মুর দক্ষিণাঞ্চলে বসবাসরত রোহিঙ্গাদের চিহ্নিত করতে এই অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক নির্দেশনার পর রবিবার এই পদক্ষেপ নেওয়া শুরু হয়।

তিনি বলেন, গত কয়েক বছরে জম্মুতে প্রায় ৫ হাজার রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে।

মুকেশ সিং বলেন, ‘তাদের সবাই এখানে অবৈধভাবে বসবাস করছে। আমরা তাদের চিহ্নিত করতে শুরু করেছি। এই প্রক্রিয়া মূলত শেষ পর্যন্ত তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর অংশ।’

শনিবার থেকে কয়েকশ’ রোহিঙ্গাকে জম্মুর একটি স্টেডিয়ামে ডেকে পাঠানো হয়। সেখানে তাদের বিস্তারিত পরিচয় ও বায়োমেট্রিক নেওয়া হয়। এছাড়া তাদের করোনা পরীক্ষা করা হয়। পরে বন্দিশিবিরে রূপান্তর করা একটি কারাগারে কমপক্ষে ১৬৮ জন রোহিঙ্গাকে রাখা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কয়েক দফা সহিংস দমন-পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়েছেন। তারা মূলত বাংলাদেশের শরাণার্থী শিবিরগুলোতে গাদাগাদি করে বসবাস করছেন।

কাশ্মীরসহ ভারতের বিভিন্ন অংশে প্রায় ৪০ হাজারের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়। তবে তাদের মাত্র ১৫ হাজার জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের অধীনে নিবন্ধিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ