মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

করোনার বর্ষপূর্তি: ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৮ হাজার ৪৭৬ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন।

আজ সোমবার (৮ মার্চ), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬৬০টি।

আর দেশের মোট ২১৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,৯৫৮টি। এর মধ্যে ৮৪৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৯৮ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.২৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৮,৪৭৬ জনের মধ্যে ৬ হাজার ৪০৭ জন পুরুষ ও ২,০৬৯ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১,১১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৪৬ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪ হাজার ১২০ জন।

দেশে করোনা শনাক্তের এক বছর আজ। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছে সে হার।

আর গেল বছরের মার্চে সংক্রমণ শুরুর পর জুলাই পর্যন্ত দৈনিক শনাক্ত রোগী বেড়েছে। এরপর থেকে কমতে শুরু করে সংক্রমণ। এছাড়া ডিসেম্বর থেকে সংক্রমণ কমের দিকে। এদিকে দেশে গণহারে করোনা টিকাদান কর্মসূচি হয় ফেব্রুয়ারির ৭ তারিখে। এই এক মাসে টিকা নিয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ