বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের ঝুড়ি এখন খাদ্যে পরিপূর্ণ: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষিমন্ত্রী ড. মুহা. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ একসময় খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন আর সেই পরিচিতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়; বরং দেশের ঝুড়ি খাদ্যে পরিপূর্ণ। এখন কেউ অভুক্ত থাকে না।

শুক্রবার রাজধানীর আফতাবনগরে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এবং মানুষের ক্রয় সামর্থ্য বাড়ায় মোটা চালের চাহিদা দিন দিন কমছে। মানুষ এখন মোটা চাল খেতে চায় না।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির (বনশ্রী-আফতাবনগর) সভাপতি কাজী আতাউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সোসাইটির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির ও চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ