সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

কাদিয়ানি ধর্ম থেকে ইসলামে ফিরে এলেন এক কাদিয়ানি পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: পঞ্চগড়ে এক পরিবারের তিনজন জন্মগত কাদিয়ানী আহমদিয়াত ত্যাগ করে ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন৷ ইসলামের ছায়াতলে আসা ব্যক্তিরা হলেন,  মতিউর রহমান (৫৬), তার স্ত্রী  জাবেদা খাতুন (৪৪) ও তাদের ছেলে মোঃ আরিফ হোসেন (২৯)। তারা সবাই পাঠানপাড়া, শাঁলশিঁড়ি, বেংহারী, ফুলতলা, বোদা, পঞ্চগড়ের বাসিন্দা।

জানা যায়, পঞ্চগড় জেলার বোদা থানাধীন ফুলতলা এলাকায় ‘খতমে নবুওয়ত মারকাজ বাংলাদেশ’ এর দা'ঈ ও মুবাল্লিগের মেহনতে পঞ্চগড় শাখার পরিচালক মাওলানা রায়হান লায়েকের কাছে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে ফিরে আসেন তারা৷

প্রসঙ্গত, কাদিয়ানিদের কেউ ইসলাম ধর্মে ফিরে এলে তাদের সাক্ষ্য নেয়া হয় এভাবে যে, আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নেই,হযরত মুহাম্মাদ (স:) আল্লাহ তা'লার বান্দা ও সর্বশ্রেষ্ট এবং সর্বদিক থেকে সর্বশেষ রাসুল। তার পরে নতুন করে অন্য কেউ নবী হিসাবে আসবেনা। আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী মতবাদ একটি কুফুরী মতবাদ এবং মির্যা গোলাম আহমদ কাদিয়ানী একজন মিথ্যুক ও ভন্ড নবুওয়ত দাবীদার। ইমাম মাহদী আঃ এর প্রকাশ এখনো হয়নি,আল্লাহ তা'লা কেয়ামতের পূর্বমূহুর্তে প্রেক্ষাপট অনুপাতে প্রকাশ ঘটাবেন। ঈসা আ. জীবিত অবস্থায় আসমানে আছেন,কেয়ামতের পূর্বে আল্লাহ তা'লা আসমান থেকে দুনিয়াতে অবতরণ করবেন। আমি স্ব-ইচ্ছায় আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী মতবাদকে কুফুরী ধর্ম জেনে কাদিয়ানী ধর্মকে পরিত্যাগ পরিলাম এবং ইসলাম কবুল করিলাম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ