বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

আজ মুগদা মারকাজুল উলূম আল-ইসলামিয়া মাদরাসার খতমে বুখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ৬ মার্চ (শনিবার) রাজধানী ঢাকার মুগদা থানার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপিঠ মারকাজুল উলূম আল-ইসলামিয়া ঢাকার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স), তাফসীর ও হিফজ সমাপনী ছাত্রদের দস্তরে ফজিলত এবং খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ।

দস্তারবন্দী ও দোয়া পরিচালনা করবেন বাংলার তারেক জামিল খ্যাত, জামিয়া দারুল উলূম নূরবাগ মাদরাসার শায়খুল হাদীস, আল্লামা নজরুল ইসলাম কাসেমী হাফিজাহুল্লাহ। অনুষ্ঠান শুরু হবে বাদ মাগরিব থেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, লেখক ও গবেষক শাইখুল হাদিস আল্লামা আহমদ মায়মূন, জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা আবদুল আখির, লেখক সাহিত্যিক মাওলানা জুবায়ের আহমদ আশরাফ প্রমূখ।

খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিলে মারকাজের হিতাকাঙ্খী দীন দরদী ভাইবোন, ফারেগীন ছাত্রবৃন্দ, মুগদা থানার ইমাম-উলামা ও দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত থাকতে বিশেষ আহ্বান জানিয়েছেন, মারকাজের মুহতামিম মাওলানা নূর বখ্শ মজুমদার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ