বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

নেপালি পুলিশের গুলিতে ভারতীয় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তে নেপালের পুলিশের গুলিতে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক যুবক। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে উত্তরপ্রদেশের পিলভিট জেলায় নেপাল-ভারত সীমান্তে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ভারতীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ভারতীয় যুবকের নাম গোবিন্দ সিং (২৬)। বৃহস্পতিবার আরও দুই যুবকের সঙ্গে তিনি নেপাল গিয়েছিলেন। সেখানে তর্কাতর্কির জের ধরে ভারতীয় যুবকদের ওপর গুলিবর্ষণ করে নেপালের পুলিশ। কিন্তু কী কারণে নেপালে পুলিশের সঙ্গে তাদের গোলমাল বাধে, তা এখনও স্পষ্ট নয়। অন্য দুই যুবকের নাম পাপ্পু সিং ও গুরমিত সিং।

পিলভিট জেলার পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, নেপাল সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানার একটি গ্রাম থেকে তিন বন্ধু গোবিন্দ সিং, গুরমিত সিং এবং পাপ্পু সিং নেপালের বেলোরি বাজারে গিয়েছিলেন।

তিনি বলেন, কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনও বিষয় নিয়ে ওই তিন জন নেপালের পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নেপালের পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করে। গুরুতর আহত গোবিন্দকে হাসপাতালে নেওয়া হলেও সেখানেই মারা যান তিনি।

জয়প্রকাশ আরও জানিয়েছেন, গোবিন্দর দুই বন্ধু মধ্যে এক জন এখনও নিখোঁজ রয়েছেন। অন্য জন কোনোমতে জীবন বাঁচিয়ে ভারতে ফিরে আসেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত লাগোয়া গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

উল্লেখ্য, গত বছরও নেপালের পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছিলেন। গত বছরের ১২ জুন ভারত-নেপাল সীমান্তে বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় কৃষক নিহত হন। আহত হয়েছিলেন আরও দুই ভারতীয় নাগরিক।

সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ