সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

জিডিপি বাড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে: তাজুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে। আমাদের জিডিপি অনেক বেড়েছে। বিশেষ করে গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে যদিও আমাদের নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক আছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে গ্রাম আদালত কার্যক্রমের ওপর প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মন্ত্রী বলেন, গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা দিনে দিনে গ্রামীণ জনগণের নিকট জনপ্রিয় হয়ে উঠছে। গ্রাম আদালতের আইনগত বিষয়গুলো আরো যুগোপযোগী করার জন্য সরকার ইতোমধ্যে সংশোধনের ব্যবস্থা নিয়েছে। আগামীতে গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে দেশের সব ইউনিয়নে গ্রাম আদালত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ইতিবাচক পরিবর্তনে উপজেলা নির্বাহীদের অবদান রাখার আহ্বান জানান মন্ত্রী।

গ্রাম আদালত কার্যক্রমের বাস্তবতা পরিদর্শনে উপজেলা নির্বাহীদের আহ্বান জানান তাজুল ইসলাম।  মন্ত্রী বলেন, সমাজে অনেক ধরনের বাধা আছে এগুলোর সমাধান করতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে, জনবল সংকট আছে। স্বল্প সময়ের মধ্যে সেগুলো কাটিয়ে উঠা সম্ভব বলেও মনে করেন তাজুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ