বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মুশতাকের মৃত্যুতে কারা কর্তৃপক্ষের অবহেলা পায়নি তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় জেল কর্তৃপক্ষ তাদের কোনো অবহেলা খুঁজে পায়নি।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গঠন করা কমিটি বুধবার প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মুশতাকের মৃত্যুর ঘটনায় একজন সিনিয়র জেল সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছিল। একই ঘটনায় পৃথক ৫ সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। এছাড়া মুশতাকের মৃত্যুর কারণ জানতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুরের জেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার কারাগারে বন্দি মুশতাক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এএ