শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

চরমোনাই মাঠে মাওলানা নুরুল ইসলামের বক্তব্য: হেফাজতের ওয়াজাহাত প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
সাব-এডিটর

সদ্য সমাপ্ত হওয়া চরমোনাই মাহফিলে উপমহাদেশের সবচেয়ে আলোচিত অন্যতম ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল, শাইখুল হাদিস মাওলানা নুরুল ইসলামের দেয়া বক্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে আজ হেফাজতে ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ওয়াজাহাত মূলক পোস্ট দেয়া হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে মহাসচিবের ব্যাখ্যামূলক বক্তব্য।

পোস্টে বলা হয়, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। -এর সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর মহাসচিব আল্লামা হাফিজ মুহাম্মদ নূরুল ইসলাম হাফিজাহুল্লাহ সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে চরমোনাই বার্ষিক মাহফিলে পীর সাহেবদ্বয়ের আহ্বানে গমন করেন এবং সেখানে আয়োজিত উলামা মাশায়িখ সম্মেলনে বক্তব্য প্রদান করেন।

আমরা সে বক্তব্যের একটি অংশ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা লক্ষ্য করছি। এ বিষয়ে আমরা সরাসরি তাঁর সাথে কথা বলেছি। তিনি বলেছেন; ইকদামী জিহাদকে অস্বীকার করার প্রশ্নই ওঠে না। কারণ এ বিষয়ে কুরআন-সুন্নাহতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কিরামও এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন। সীরাত অধ্যয়নকারীমাত্রই জানে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে উহুদ, খন্দক ব্যতীত অধিকাংশ জিহাদই ছিল ইকদামী। এমনকি তাঁর নেতৃত্বে পরিচালিত সর্বশেষ অভিযান ছিল গাযওয়ায়ে তাবুক। তাও ছিল ইকদামী।

বলতে দ্বিধা নেই, সেকালের রোম-পারস্যসহ ইসলামের বিশ্বব্যাপী অগ্রযাত্রার ক্ষেত্রে ইকদামী জিহাদের ভূমিকা অনস্বীকার্য। একজন সচেতন নবীপ্রেমিক দিবালোকের সূর্যের ন্যায় এমন সুস্পষ্ট বিষয়কে কীভাবে অস্বীকার করতে পারে।

আমার বক্তব্যের মূল টার্নিং পয়েন্ট ছিল নাস্তিক মুরতাদসহ তাবত ইসলামবিদ্বেষীদের পক্ষ থেকে কখনো কোনো ধরনের আক্রমণ হলে অবশ্যই আমাদের নীরবে বসে থাকার সুযোগ নেই। আর তা ইসলামও আমাদেরকে বলে নি। এ কথাটি বোঝাতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আমি আগ বাড়িয়ে কোনো নিরীহ মানুষকে হত্যার অনুমতি নেই মর্মে বক্তব্য প্রদান করি।

সেক্ষেত্রে আমার বক্তব্যে অনাকাঙিক্ষত কোনো ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং এ বিষয়ে যারা হিতাকাঙ্ক্ষী মনোভাব নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের সকলের প্রতি কৃতà