বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

মৌমাছির চাকে ‘আল্লাহু’ সদৃশ লেখা, শত শত মানুষের ভিড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের অভয়নগরে একটি মৌমাছির চাকে ‘আল্লাহু’-সদৃশ লেখা দেখতে পাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম এলাকার শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে থাকা ওই মৌচাক দেখতে শত শত মানুষ ভিড় করছে।

উপজেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সহসভাপতি ওই বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, তাঁর বাড়িতে পাঁচটি মৌমাছির চাক আছে। প্রতিবছর মৌমাছি এ ধরনের চাক তৈরি করে।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাড়ির দ্বিতীয় তলায় একটি জানালার পাশের মৌচাকের একাংশে তিনি ‘আল্লাহু’-সদৃশ লেখা দেখতে পান।

পরে স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লিদের বাড়িতে এনে বিষয়টি দেখালে তারা ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠেন। এরপর থেকে শত শত মানুষ ওই মৌচাক দেখতে আমার বাড়িতে আসতে শুরু করে। দুপুরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় মৌচাকটি কেটে ফেলা হয়। এবং দেখা যায় মৌচাকের মোমে ‘আল্লাহু’-সদৃশ লেখা।

স্থানীয় ইমাম ও মুসল্লিসহ এলাকাবাসী জানায়, মহান সৃষ্টিকর্তা মানুষেকে হেদায়েত দিতে এ ধরনের বিস্ময় সৃষ্টি করে থাকেন। শহিদুল ইসলামের বাড়িতে মৌচাকে এমনই বিস্ময় দেখা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ