বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

উইঘুর মুসলিমদের ওপর চীনের আচরণ গণহত্যার সমান: কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উইঘুর ইস্যুতে কানাডার পার্লামেন্টে চীনের বিরুদ্ধে অ-বাধ্যবাধকতা একটি প্রস্তাব পাস হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) এই প্রস্তাবটি পাস হওয়ার পর বলা হয়েছে শিনজিয়াং অঞ্চলে বসবাসকারী মুসলিম উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে চীনের আচরণ গণহত্যা হিসেবে চিহ্নিত।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী কনজারভেটিভ পার্টি চীনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারকে গণহত্যার মামলা পরিচালনা করার জন্য বলেছেন।

পার্লামেন্টে বিরোধী কনজারভেটিভ পার্টির আনা এই প্রস্তাবটির পক্ষে কানাডার হাউস অফ কমন্স ২৬৬-০ ভোটে পাস হয়েছে। তবে, ট্রুডো এবং তার মন্ত্রিসভা ভোটদানে বিরত ছিলেন, যদিও অন্যরা এটিকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন।

কানাডার পার্লামেন্ট ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বেইজিং থেকে সরিয়ে নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানিয়েছে।

উইঘুর ইস্যুতে ট্রুডোকে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীরা চীনকে আরও কঠোরভাবে চাপ দিতে বলেছেন। তবে, শিনজিয়াংয়ে কখনোই কোনো গণহত্যা, বাধ্যতামূলক শ্রম ও ধর্মীয় নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে বেইজিং।

উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সাক্ষ্য, দলিল ও গণমাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কনজারভেটিভ দলের আইনজীবী মাইকেল চং বলেন, আমরা আর এটিকে উপেক্ষা করতে পারি না। আমাদের এটিকে অবশ্যই বলা উচিত ‘গণহত্যা’।

ট্রুডো গণহত্যা শব্দটি ব্যবহারে অনিচ্ছুক এবং তিনি পরামর্শ দিয়েছেন যে চীনা মানবাধিকার ইস্যুতে পশ্চিমা মিত্রদের মধ্যে বিস্তৃত বাড়ানোয় হবে সর্বোত্তম পন্থা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ