শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আমার মৃত্যু যেন নেককার ও খুশীর মৃত্যু হয় সে দোয়া চাই: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেককার মৃত্যু আশার করে শামীম ওসমান বলেন, ‘আমি আপনাদের কাছে শুধু এতটুকু দোয়া চাই আমার মৃত্যু যেন নেককার ও খুশীর মৃত্যু হয়। আমি যেন মানুষের দোয়া ও খুশী নিয়ে মরতে পারি।’

সন্তানতুল্যদের প্রতি দুটি হাদিসের উদ্ধৃতি দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মায়ের একটি কষ্টের নিঃশ্বাস আট দোজখের চেয়েও ভয়াবহ। আর একটি সুখের হাসি সাত বেহেস্তের সমান। অপরটি হলো, রাসুল সা. আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করে বলেছেন হে আল্লাহ আমাকে শাস্তি দিও না। আমি যদি আমার মনের অজান্তে কোনো মুমিন বান্দাকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও।’

গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের মাসদাইর কবরস্থান মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকী দোয়া অনুষ্ঠানে তিনি এ দুটি হাদিসের উদ্ধৃতি দেন।

শামীম ওসমান বলেন, ‘আমরা রাজনীতি করি। একটি দলও করি। একটি নির্দিষ্ট লিমিট থেকে কথা বলতে হয়। কোনো সময় এমন কিছু বলতে হয় যা বলা উচিত নয়। আবার এমন কিছু বলা দরকার কিন্তু বলতে পারি না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলি, আমি, আমার বাবা, মা, ভাই বোন সন্তান কিংবা পরিবারের কারও কাছ থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের দয়া করে ক্ষমা করে দেবেন।’

তিনি আরও বলেন, ‘আমি আলেম ওলামাদের বিশেষ সম্মান করি। কেন-না আমি যখন নারায়ণগঞ্জ থেকে পতিতা পল্লী উচ্ছেদ করতে চেয়েছিলাম, এই আলেম ওলামারা আমার পাশে দাঁড়িয়েছিল। তাই সবাইকে বলব কেউ তাদের অসম্মান করবেন না। আমি হাদিস শুনেছি- যারা আলেম ওলামাদের সম্মান করে না তারা রাসুলের উম্মত নন।’

এই সংসদ সদস্য বলেন, ‘কবরস্থানে মাঝে মধ্যে একা একা আসি। চুপি চুপি আসি। শুধু হুজুররা দেখে। তাদের সঙ্গে কথা বলি। এই কবরস্থানে অনেক কোটিপতি ও ক্ষমতাবানরা শুয়ে আছেন। কেউ থাকতে পারবেন না। কষ্ট হয় এই কবরস্থানে একটি মাদরাসা ছিল। এখানে কোরআন পড়ানো হতো। কবর জিয়ারত করতে আসলে ওই মাদরাসায় এসে বসতাম। সারাক্ষণ কোরআন তেলাওয়াত হতো। কবরস্থানবাসী হয়তো শান্তি পেত। কিন্তু সেই মাদরাসাটি আর নেই।’

উপস্থিত সবাইকে আশ্বাস দিয়ে বলেন, ‘নারায়ণগঞ্জে বহু উন্নয়ন কাজ হবে। যা আপনারা কল্পনাও করতে পারবেন না। হার্ট সেন্টার হচ্ছে। ডাবল রেললাà¦